অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ প্রিন্ট ৩৭০ বার পঠিত
আজ ০৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ১৫ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- তমিজউদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইউনিয়ন, ব্রাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৮ কোটি ১৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। এদিন কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইউনিয়নের ২ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬১ লাখ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৯৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com