নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ১৬ মার্চ ২০২৫ প্রিন্ট ২২১ বার পঠিত
আজ ১৬ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ১৫ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- উত্তরা ব্যাংক, ফাইন ফুডস, বীচ হ্যাচারি, জিকিউ বলপেন এবং প্রিমিয়ার সিমেন্ট। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক। এদিন কোম্পানিটির ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ১৮ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- জিকিউ বলপেন ৬৬ লাখ এবং প্রিমিয়ার সিমেন্ট ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com