|

Advertisement
×

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

সোমবার, ০৫ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ১৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ৩৪ লাখ ৮১ হাজার ১১২টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে, যার মোট মূল্য ছিল ২১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকার ডাচ-বাংলা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এছাড়া বার্জার পেইন্টসের ১ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার, বেক্সিমকোর ৫ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ লখ ১৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭৭ লাখ ২১ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকার, ম্যারিকোর ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকা|

প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ লাাখ ৫৬ হাজার টাকার, রিংশাইনের ৬ লাখ ৬৭ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ৫৭ হাজার টাকার, শমরিতা হসপিটালের ৫ লাখ ৭২ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১০ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com