|

Advertisement
×

ব্লক মার্কেটে ৪০২ কোটি টাকা লেনদেন

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৪৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৪০২ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ ২৭ কোম্পানি লেনদেন অংশ নিয়েছে।

এসব কোম্পানির ৪০২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার ১০২ বার হাত বদল হয়েছে। যার মূল্য ছিল ৪০২ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ কোটি ১০ লাখ টাকার ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া এসিআইয়ের ৯ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ২৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭২ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার, বিকন ফার্মার ১০ লাখ ৫১ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৯ লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা।

জেনেক্সের ১০ লাখ টাকার, ইফাদ অটোসের ৯ লাখ ২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ ১০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫৬ হাজার টাকার, সী পার্লের ২১ লাখ ৪ হাাজাার টাকার, সিলভা ফার্মার ২৫ লাখ ৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫১ লাখ ৪৩ হাজার টাকার, সানলাইফের ১২ লাখ ৬৫ হাজার টাকার এবং ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com