বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৭৪৮ বার পঠিত
ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশ হচ্ছে পাওয়ার ভয়েস তারকা কর্নিয়ার নতুন গান। শিরোনাম ‘খেয়ালী মন’। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ হবে।
রোমান্টিক কথামালায় সাজানো গানটি লিখেছেন তারেক আনন্দ। মেলো রক ধাঁচের সুর সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।
কর্নিয়া জানালেন, গানের মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে কক্সবাজার, রাংগামাটির মনোরম লোকেশনে।
গানটি নিয়ে কর্নিয়া বলেন, ‘তারেক আনন্দ ভাই যখন আমাকে লিরিক পাঠান, তখনই আমার গানের কথা ভালো লাগে। এর পর হৃদয় হাসিন যখন সুর করল সেটা শোনার পরই ডিসিশন নিই গানটা আমার চ্যানেল থেকে ছাড়ব। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন।
আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হচ্ছে। নতুন চ্যানেল তাই আমার ভক্তদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নতুন নতুন গান উপহার দিয়ে যাব।’
Posted ০৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com