|

Advertisement
×

বীমা খাতের সমস্যা সমাধানে বিআইএ, বিআইএফ’র সঙ্গে বসছে আইডিআরএ

রবিবার, ০৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৩১ বার পঠিত

বীমা খাতের সমস্যা সমাধানে বিআইএ, বিআইএফ’র সঙ্গে বসছে আইডিআরএ

হাজার হাজার কোটি টাকার বকেয়া দাবি, একাধিক জীবন বীমা কোম্পানির আর্থিক দুর্বলতা এবং সুশাসন নিয়ে প্রশ্নের মধ্যে বীমা খাতের সামগ্রিক সমস্যা সমাধানে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খাতের বিদ্যমান সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় আইডিআরএর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

আইডিআরএর ৪ আগস্টের এক চিঠিতে বলা হয়েছে, বীমা খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। এতে বিআইএ ও বিআইএফের নির্বাহী কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বীমা খাতের দীর্ঘদিনের সংকটের পেছনে কোম্পানিগুলোর আর্থিক দুর্বলতা, দাবি নিষ্পত্তিতে ধীরগতি, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের দুর্বলতা অন্যতম কারণ। এসব সমস্যা সমাধানে নিয়ন্ত্রক সংস্থা ও বীমা কোম্পানিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। ফলে নতুন নেতৃত্বের অধীনে আইডিআরএর এ উদ্যোগকে খাত সংস্কারে অংশীজনদের মতামত নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com