সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মাগুরার নতুন বাজারে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

বিবিএনিউজ.নেট

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬১০ বার পঠিত

মাগুরার নতুন বাজারে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা সম্প্রতি মাগুরার নতুন বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর আশুতোষ সাহা, ব্যবসায়ী উদয় সঙ্কর সাহা, মো. আব্দুস সালাম ও উত্তম কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা শাখাপ্রধান মো. জাহাঙ্গীর হোসেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন বাজার উপশাখা ইনচার্জ এ বি এম আব্দুল্লাহ। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের উপশাখায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগ প্রদানসহ সকল ব্যাংকিং সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box
×

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com