বিবিএনিউজ.নেট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৩৬১ বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমএ খান বেলাল। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিচালক। অন্যদিকে এমবিএসএলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান। সম্প্রতি অনুষ্ঠিত এমবিএসএলের ৫৪তম ও ৫৫তম বোর্ডসভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়।
এমএ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। অন্যদিকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত। পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।
Posted ০৩:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com