মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ প্রিন্ট ২৬৫ বার পঠিত
মার্জিন ঋণের শর্তে পরিবর্তন এনেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শর্তসাপেক্ষে ৫০ মূল্য-আয় অনুপাত (পাই) পর্যন্ত শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এ নির্দেশনা অনুসারে, টানা তিন বছর ধরে ‘এ’ গ্রুপে অবস্থান করা যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা বা তার বেশি, সেসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে।
এ ধরনের শেয়ারকে মার্জিনেবল শেয়ার হিসেবে বিবেচনা করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।
এসব কোম্পানি ছাড়া অন্য সব কোম্পানির শেয়ার আগের মতোই ৪০ পিই পর্যন্ত মার্জিন ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।
Posted ০৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন