বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৭১ বার পঠিত
মাহবুবুল আলম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫১তম সভায় তিনি নির্বাচিত হন।
মাহবুবুল আলম ১৯৬৮ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানে ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সাল পর্যন্ত সুদীর্ঘ ৩৪ বছর তিনি জনতা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পরে তিনি প্রাইম ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০০৯ সালে সাউথইস্ট ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ এবং ২০১২ সালে অবসর গ্রহণ করেন।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com