বিবিএ নিউজ.নেট
রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৩৮০ বার পঠিত
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘এমটিবি ভার্চুয়াল টাউন হল ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-১ এ ব্যাংকের প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
এমটিবি’র চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়াও পরিচালকবৃন্দ সৈয়দ মঞ্জুর এলাহী, রাশেদ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় সৈয়দ রফিকুল হক ও চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় গৌতম প্রসাদ দাস ও তারেক রিয়াজ খান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমটিবি’র সকল বিভাগীয় প্রধান, সকল শাখা ব্যবস্থাপক, এমটিবি’র দুইটি অঙ্গ-প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ লিমিটেড এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ এমটিবি টাউন হলে উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে এমটিবি’র শাখাসমূহের বিগত বছরের কার্যক্রমের উপর আলোকপাত করা হয় এবং কিভাবে ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, এ ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়। ব্যাংকের কর্মীদের মূল্যবান অবদানের স্বীকৃতি-স্বরূপ সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ১৮টি ক্যাটাগরিতে বিভিন্ন এওয়ার্ড ঘোষণা করেন।
২০২১ সালে এমটিবি’র প্রতিপাদ্য ‘টুওয়ার্ডস্ দ্য সাসটেইনেবল রিভাইভাল’ উন্মোচন করা হয় এ টাউন হলে। এমটিবি’র চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিন তার বক্তব্যে ২০২০ সালে ব্যাংকিং খাতে সকল চ্যালেঞ্জ দৃঢ়তা ও সফলতার সাথে মোকাবিলা করার জন্য এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালকসহ সকল সদস্যদের অভিনন্দন জানান এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে সকলকে সফলভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এমটিবি’র চেয়ারম্যান গ্রাহকদের আস্থা অব্যাহত রেখে ব্যাংকটিকে সামনের দিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমটিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী করোনা মহামারির সময় ব্যাংকের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা বিধান করে ব্যাংকিং পরিচালনা নিশ্চিতকরণে ব্যাংকের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন।
Posted ০১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com