বিবিএনিউজ.নেট
সোমবার, ১৯ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৬৯ বার পঠিত
মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, এস এ গ্রুপ অব কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক এবং এস এ গ্রুপ অব কোম্পানির পরিচালক শামসুল আলম পান্থ স্ব স্ব প্রাতষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভিসা কার্ড গ্রাহকরা গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পক্ষ থেকে বছরব্যাপী রুম বুকিংয়ের ক্ষেত্রে ৪৫ শতাংশ এবং খাবার গ্রহণের ক্ষেত্রে ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসের ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং আবু সেহেরী ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com