|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে অলটেক্সের শেয়ার দর

মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৪ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে অলটেক্সের শেয়ার দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ সিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় সিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই আজ ১২ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৬ জানুয়ারি অলক্সের শেয়ার দর ছিল ৮ টাকা ৭০ পয়সা। ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১১ টাকায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ও সিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com