নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ মে ২০২১ প্রিন্ট ৬৯১ বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৬ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ৭.৯০ টাকায়। আর ০৬ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।
Posted ১২:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com