|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৪ কোম্পানির দর

সোমবার, ২৩ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৩৭ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৪ কোম্পানির দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার দর। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, রিং শাইন টেক্সটাইল এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২২ আগস্ট জানানো হয়েছে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ার দর।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ০২ আগস্ট ছিল ১৫.৩০ টাকায়। আর ২২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৬.১০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.৮০ টাকা বা ৭১ শতাংশ বেড়েছে।

মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর গত ০৩ আগস্ট ছিল ১৪.৪০ টাকায়। আর ২২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২০.৫০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ৪২ শতাংশ বেড়েছে।

রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর গত ১১ আগস্ট ছিল ১০.৪০ টাকায়। আর ২২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪.৫০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর গত ৩ আগস্ট ছিল ৭.২০ টাকায়। আর ২২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com