|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে রবির শেয়ার দর

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫০৫ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে রবির শেয়ার দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে অস্বভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি রবির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৪ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর রবি ১৫ টাকায় লেনদেন শুরু করে। ৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা বা ১৩৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com