|

Advertisement
×

যশোরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৬৩ বার পঠিত

যশোরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর অঞ্চলের ৩ কোটি ১৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা বুধবার (৬ নভেম্বর)  অনুষ্ঠিত হয়।

কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমানের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম  শওকত আলী, ঊর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ খলিলুর রহমান সিকদার সহ অন্যান্যরা।

Facebook Comments Box

Posted ০৮:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com