বিবিএ নিউজ.নেট
সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ৪৮৮ বার পঠিত
রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তার আবেদন দাখিলে সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। মহামারির কারণে যারা এখনো আবেদন জমা দিতে পারেননি তারা এই সময়ের মধ্যে জমা দিতে পারবেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্তক্রমে অবহিত করা যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২০-২০২১ অর্থবছরে দাখিলযোগ্য রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তার যেসব আবেদন নির্ধারিত সময়ে রপ্তানিকারক কর্তৃক দাখিল করা সম্ভব হয়নি, এই সার্কুলার জারির ৪৫ দিনের মধ্যে সেসব আবেদন দাখিল করা যাবে। ’
আরও বলা হয়, ‘রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সকল ফরেন একচেঞ্জ (এফই) সার্কুলার বা সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ’
Posted ০৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com