বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

বুধবার, ১৭ জুন ২০২৬   প্রিন্ট   ১৫ বার পঠিত

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২০টি উপজেলায় একযোগে এ বিশেষ পাইলট কর্মসূচির উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড় উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে রামগড় ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি ৪৫৬টি সুবিধাভোগী পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় সুবিধাভোগী আনু মারমা ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির পুলিশ সুপার মুর্তজা আলী খান, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত এবং রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রমের আওতায় আরও সহজে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে নির্বাচন করে এ কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কর্মসূচিটির পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

 

Facebook Comments Box

Posted ০৮:২২ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com