|

Advertisement
×

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ০৩ মে ২০২১   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড রিলায়েন্স ওয়ান। আজ সোমবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এইমস অব বাংলাদেশ লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৪ পয়সা।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইপিইউ হয়েছে ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২২ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৪৯ পয়সা; আর বাজারমূল্যে এনএভি ছিল ১৩ টাকা ২২ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com