নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৯৬ বার পঠিত
রোববার (৫ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর বেড়েছে ৬৫.৬৮ শতাংশ। এদিন ব্যাংক খাতে শেয়ারদর বেড়েছে ৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১১টির বা ৩৪ শতাংশ। কমেছে ১১টির বা ৩৪ শতাংশ এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ১০টির বা ৩২ শতাংশ ব্যাংকের।
রোববার (৫ ডিসেম্বর) ব্যাংক খাতে শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে সিটি ব্যাংকের। ব্যাংকটির শেয়ারদর ০.৭০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা বেড়েছে যমুনা ব্যাংকের।
এছাড়া পূবালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ০.৩০ টাকা; আইএফআইসি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ০.২০ টাকা; ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ০.১০ টাকা।
রোববার (৫ ডিসেম্বর) ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ওয়ান ব্যাংকের শেয়ারদর কমেছে ০.৫০ টাকা; ডাচ-বাংলা ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউসিবি ব্যাংকের শেয়ারদর কমেছে ০.২০ টাকা এবং এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারদর কমেছে ০.১০ টাকা।
অন্যদিকে, রোববার (৫ ডিসেম্বর) শেয়ারদর অপরিবর্তিত ছিল এবি ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ঢাকা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকের।
এনএস/এস
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com