|

Advertisement
×

লকডাউনে থেমে নেই সঞ্চয়পত্র বিক্রি

বুধবার, ২১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৩৮১ বার পঠিত

লকডাউনে থেমে নেই সঞ্চয়পত্র বিক্রি

সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক লেনদেন সীমিত করা হলেও সঞ্চয়পত্র বিক্রি থেমে নেই। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় কমেছে বিক্রি।

একই সঙ্গে গ্রাহক না থাকায় ব্যাংকের কাউন্টারগুলো কমিয়ে এক-তৃতীয়াংশ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিন সকাল ১০টার পর পরই গ্রাহকের উপস্থিতি কিছুটা দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে গ্রাহকের উপস্থিতি। সঞ্চয়পত্র বিক্রি ও জমা দেয়া যাচ্ছে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সঞ্চয়পত্র জমা দিতে আসা আলী আহমেদ নামে এক ব্যক্তি বলেন, লকডাউন চলতে থাকায় প্রথমে ভেবেছিলাম আসব না। পরে দেখলাম ব্যাংক লেনদেন চলছে। তবে পথে পুলিশ চেকপোস্টে পড়তে হচ্ছে, কারণ জানালে তারা ছেড়ে দিচ্ছে।

হামিদা নামে অপর একজন বলেন, এখন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে অনেকেই ব্যাংক কিংবা বাসার বাইরে যেতে ভয় পাচ্ছে। আমার এ কাজটা কয়েকদিন আগের ছিল। আজ কিছুটা ঝুঁকি নিয়েই এসেছি।

দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে। এ কারণে তারা ব্যাংকমুখী হচ্ছেন না।

অপর এক কর্মকর্তা বলেন, কঠোর বিধিনিষেধের শুরুতে কোনো গ্রাহক আসেনি। এখন যতদিন যাচ্ছে তত গ্রাহকের উপস্থিতি দেখা যাচ্ছে।

জাতীয় সঞ্চয় অধিদফতর সূত্র জানায়, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সরকার ২০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। অর্থবছরের প্রথম পাঁচ মাসেই (জুলাই-নভেম্বর) সরকার লক্ষ্যমাত্রার ১৯ হাজার ৪৪ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। অর্থাৎ যে পরিমাণ অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, তার ৯৫ দশমিক ২২ শতাংশই অর্জিত হয়ে গেছে প্রথম পাঁচ মাসে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com