|

Advertisement
×

লভ্যাংশ হিসেবে নগদ টাকা ও শেয়ার দেবে ইবিএল

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮৭৫ বার পঠিত

লভ্যাংশ হিসেবে নগদ টাকা ও শেয়ার দেবে ইবিএল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ২০০ টাকা এবং ১০টি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে। আর রেকর্ডের দিন নির্ধারণ করা হয়েছে ৬ মে।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৪ টাকা ২২ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৭ পয়সা।

ডিএসই জানায়, লভ্যাংশ ঘোষণার কারণে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দামের কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ০১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com