Ad
x

লভ্যাংশ হিসেবে শেয়ার দেবে প্রিমিয়ার ব্যাংক

সোমবার, ০১ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭৫১ বার পঠিত

লভ্যাংশ হিসেবে শেয়ার দেবে প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতি ২০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৩১টি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশ প্রদানের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৮৪ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ০২:২৭ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com