নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ৫৬ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৪৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার। ১৫ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com