নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ১ হাজার ৭২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে দেশে ২৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এ অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং প্রবাসী পরিবারের ভোগ ও জীবনযাত্রার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে বিবেচিত হচ্ছে।
Posted ০৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন