|

Advertisement
×

লোকসান বেড়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের 

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৩৪০ বার পঠিত

লোকসান বেড়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের 

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি লোকসান ২১৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৭ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.১৫ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ০.৩২ টাকা বা ২১৩ শতাংশ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৫ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১৭ টাকা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০১ টাকায়।

Facebook Comments Box

Posted ০৭:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com