নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৪ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৬৬ বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির লিমিটেডের চেয়ারম্যন মো. রেজাকুল হায়দার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই ভর্তি হন।
রেজাকুল হায়দার শাহজিবাজার পাওয়ার কোম্পানির লিমিঃ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ১৯৮২ সাল থেকে ব্যবসায়ী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। কর্মজীবনে ৩৪ বছরে তিনি দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি পোশাক, টেক্সটাইল, বিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন খাতের শিল্পপতিষ্ঠান গড়ে তুলেছেন।
তিনি ব্যবসায়িক কাজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপান, কোরিয়া, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অধিকাংশ দেশে গিয়েছেন।
মো. রেজাকুল সমাজের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তিনি ব্যক্তিগত অনুদানের মাধ্যমে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সমাজকল্যাণ সংস্থা তৈরিতে অবদান রেখেছেন।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com