Ad
x

শেয়ার বরাদ্দ বিষয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   প্রিন্ট   ৬১৮ বার পঠিত

শেয়ার বরাদ্দ বিষয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল

প্রাথমিক গণপ্রস্তাবের (আপিও) শেয়ার বরাদ্দ দেওয়ার বিষয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ইলেকট্রনিক সাবস্ক্রিপশনস সিস্টেম (ইএসএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রো-রাটা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচিটি আগামীকাল বুধবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে বুধবার বিকাল সাড়ে ৩টায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকারদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com