নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুন ২০২২ প্রিন্ট ২৪৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুবরেফ বিডি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি লুবরেফ বিডির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৯ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। ৯ জুন কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৮০ পয়সা উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন