|

Advertisement
×

শ্রমবাজার বিষয়ে এমওইউ স্বাক্ষর করতে মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রী

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৪৪ বার পঠিত

শ্রমবাজার বিষয়ে এমওইউ স্বাক্ষর করতে মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রী

তিন বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে শনিবার (১৮ ডিসেম্বর) রাতেই কুয়ালালামপুর যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘রাতে আমি মালয়েশিয়া যাচ্ছি। আশা করছি, কাল (রোববার) সকালে এমওইউ সই হবে। এটা একটা বিরাট বাজার। এ বাজারটি নিয়ে অনেক গুজব রয়েছে। এসবে কান দেবেন না। সরকার কাজ করছে, আমরা বাজারটি ওপেন করতে চাই। মার্কেট খুলবে।’

১০ ডিসেম্বর মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমিক নেয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে তাদের সরকার।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভানান জানান, চুক্তিটি স্বাক্ষরের পর পরই বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, বৃক্ষরোপণ, কৃষি, শিল্প উৎপাদন, সেবা খাত, খনি উত্তোলন, নির্মাণ এবং গৃহকর্ম ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি শ্রমিক নেয়া হবে।

এ বিষয়ে সমঝোতা স্বাক্ষরের পরই বিস্তারিত জানা যাবে বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, ‘পুরো ডিটেইলস পাবেন না এখন। একটা বিষয় আছে যে ডকুমেন্ট স্বাক্ষর না হওয়া পর্যন্ত এটার ডিটেইলগুলো কিন্তু জানানোর কথা নয়। আমি যা বলব, ভাসা-ভাসা বলব। স্বাক্ষর করার পর জিজ্ঞাসা করলে ডকুমেন্টে কী আছে, তা আমি বলব। কারণ দুই দেশের মধ্যে সমঝোতা, এখানে কিন্তু কনফিডেন্সিয়ালিটির একটা বিষয় আছে।’

মালয়েশিয়ায় যাওয়ার খরচ এখনও ঠিক না হলেও সেটি আগের চেয়ে অনেক কম হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘খরচ এখনও ঠিক করা হয়নি। এর আগে যা লাগত, তার চেয়ে অনেক কম খরচ নেয়া হবে। আমরা চাইব কর্মীরা যেন কম অভিবাসন ব্যয়ে সেখানে যেতে পারে।

‘আমরা জানি, মালয়েশিয়ার বাজার নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে। আমি দায়িত্ব নেয়ার পর অতীতকে দূর করার চেষ্টা করছি। আমি সফল হব কি না, সেটা নির্ভর করবে সমঝোতা স্বাক্ষরের পর। তবে আমার আগের যে প্রতিশ্রুতি ছিল, সেটা এখনও আছে। আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না।’

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২০ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com