বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৬৪২ বার পঠিত
সিটি ব্যাংকের এমডির মাসরুর আরেফিন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ব্যাংকটির সাবেক এভিপি অ্যান্ড সিনিয়র ম্যানেজার মনিরা সুলতানা পপি।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, যৌন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে মাসরুর আরেফিন তাকে নাজেহাল করছেন। ষড়যন্ত্র করে নানাভাবে ফাঁসানোর অভিযোগও করেন পপি।
চাঁদাবাজি ও চেক জালিয়াতির মিথ্যা মামলা দায়ের, আইনি নোটিশ পাঠানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
সোমবার সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিটি ব্যাংকের সাবেক এভিপি অ্যান্ড সিনিয়র ম্যানেজার মনিরা সুলতানা।
লিখিত বক্তব্যে মনিরা সুলতানা বলেন, আমি চাকরিকালীন এমডি মাসরুর আরেফিনসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হই। প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার পর মিথ্যা চাঁদাবাজি ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। আইনি নোটিশ ও এমডির নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমার সামাজিক সুখ্যাতি ধ্বংস করার চেষ্টা চলছে। আমাকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, গত ২৪ অক্টোবর রাজধানীর ভাটারা থেকে আমার গাড়ি ছিনতাই করে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জোরপূর্বক যৌনলালসা পূরণ করতে না পেরে তারা ফেঁসে যাওয়ার আশঙ্কা থেকেই তড়িঘড়ি করে বেআইনিভাবে আমাকে চাকরিচ্যুত করে। এরপরই তারা মিথ্যা মামলার হয়রানিমূলক পন্থা বেছে নেয়। বর্তমানে এমডির লোকজন আমার গতিবিধি অনুসরণ করছে প্রতিনিয়ত। ফলে যে কোনো সময় তারা আমাকে অপহরণ, ধর্ষণ ও আমার প্রাণনাশ করতে পারে বলে আশঙ্কা করছি।
Posted ০১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com