শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৪৩ কোটি টাকার বেশি লেনদেন

অনলাইন ডেস্ক

শনিবার, ০১ মার্চ ২০২৫   প্রিন্ট   ২২২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, যমুনা ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইস্ক্রিম, বিকন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান, এসিআই লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৪৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১২ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৯ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ যমুনা ব্যাংকের ৪ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা, বিকন ফার্মার ৩ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৯৭ লাখ টাকা, এসিআই লিমিটেডের ২ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ২ কোটি ৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ১২:১৫ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com