|

Advertisement
×

সপ্তাহ জুড়ে লেনদেনে এগিয়ে ব্যাংক খাত

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৫৮২ বার পঠিত

সপ্তাহ জুড়ে লেনদেনে এগিয়ে ব্যাংক খাত

বিদায়ি সপ্তাহে (২৮-০২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতসমূহের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের শেয়ার। এ খাতে প্রতিদিন গড়ে ২৫৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

১২৫ কোটি ৪৫ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাত। আর ১২২ কোটি ৮৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে আছে বিবিধ খাত।

লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৮৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া বীমা খাতে ৬০ কোটি ২৬ লাখ টাকা, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ৪৫ কোটি ৪৯ লাখ টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী খাতে ৪৪ কোটি ৭১ লাখ টাকা, প্রকৌশল খাতে ৪৩ কোটি ৫৯ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৩১ কোটি ৯২ লাখ টাকা, খাদ্য ও বিবিধ খাতে ২৭ কোটি ১ লাখ টাকা, ট্যানারি খাতে ১৮ কোটি ৩৬ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ১৩ কোটি ৬৭ লাখ টাকা, সিমেন্ট খাতে ১৩ কোটি টাকা, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ১১ কোটি ৭৯ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ১০ কোটি ২০ লাখ টাকা, ভ্রমন ও অবকাশ খাতে ৭ কোটি ৭২ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭ কোটি ২০ লাখ টাকা, সিরামিক খাতে ৪ কোটি ৩১ লাখ টাকা এবং পাট খাতে ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

/এস

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com