শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৬৬৬ বার পঠিত
ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩৪টি ব্যাংক ও ৩টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস’র (এমএফএস) মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
আজ শনিবার ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়। ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন।
Posted ০৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন