Ad
x

সাজেদুর রহমান রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৪৩ বার পঠিত

সাজেদুর রহমান রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

এ কে এম সাজেদুর রহমান খান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এছাড়াও একই পদে সাজেদুর রহমান অগ্রণী ব্যাংক লিমিটেডে কিছুদিন কর্মরত ছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের কোম্পানি সেক্রেটারি, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান, এডি এবং করপোরেট শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ কে এম সাজেদুর রহমান খান ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তার বাড়ি ঢাকার সাভারে।

Facebook Comments Box

Posted ০১:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com