বিবিএনিউজ.নেট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৭৫১ বার পঠিত
সানম্যান গ্রুপ ও বারডেম জেনারেল হাসপাতালের পার্টনারশিপ ইকুইটি ভেঞ্চার সানম্যান-বারডেম ফার্মা লিমিটেডের (এসপিএল) সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং (ইবি) চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এ চুক্তির আওতায় এসপিএলের কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের ঋণ ও ডিপোজিট দুই ধরনের প্রডাক্টের ক্ষেত্রেই বিশেষ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহিউল ইসলাম ও সানম্যান-বারডেম ফার্মার চিফ অপারেটিং অফিসার মীর জাকির আজম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ৪ ফেব্রুয়ারি ঢাকায় এ চুক্তিটি স্বাক্ষর করেন। এসপিএলের হেড অব বিজনেস অপারেশনস মুহম্মদ সাইফুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং খন্দকার এমদাদুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com