|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এসোসিয়েটেড অক্সিজেন

শনিবার, ০৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৬১ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এসোসিয়েটেড অক্সিজেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে গেইনারের শীর্ষে অবস্থান করছে এসোসিয়েটেড অক্সিজেনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ছিল ২৭.১০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫০.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ২৩.১০ টাকা বা ৮৫.২৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসোসিয়েটেড অক্সিজেন ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৬০.২৪ শতাংশ, সিএপিএম আইববিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩৭.৩৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২৮.১৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬.৮৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৩.১৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২২.১৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২১.৫২ শতাংশ, বিডিকম অনলাইনের ১৮.৭৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com