বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে লিবরা ইনফিউশন

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৬৫ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে লিবরা ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে লিবরা ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭২.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭৩.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩০১.৬০ টাকা বা ৩৯.০৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের ৩৪.৫৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩২.২৩ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩০.৪৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২৯.৭০ শতাংশ, বাটা সু’র ২৯.৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৭.৩৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২৬.৮০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২৪.১১ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২২.১১ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com