|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে অ্যাডভেন্ট ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৩০ টাকা বা ৩০.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাতের ২১.৫৩ শতাংশ, সোনালী পেপারের ১৮.৭০ শতাংশ, ফরচুন সুজের ১৮.০৮ শতাংশ, শেফার্ডের ১৭.৪১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ১৩.২৫ শতাংশ, ইফাদ অটোসের ১৩.১৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১২.৪৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৩৮ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ১০.৬২ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com