বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে একমি পেস্টিসাইডস

শনিবার, ২৭ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩৩৬ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে একমি পেস্টিসাইডস

বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে অবস্থান করছে একমি পেস্টিসাইডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫৯.৭৭ শতাংশ, ওয়ান ব্যাংকের ২৮.৫৭ শতাংশ, সুহৃদের ১৪.০৯ শতাংশ, আমান ফিডের ১৪.০৯ শতাংশ, তশরিফার ১২.৭১ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৫৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৬৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৪৭ শতাংশ এবং ইউনিক হোটেলের শেয়ার দর ৭.৭৪ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com