নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩৭৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা বা ৪৩.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রির ৪২.০৪ শতাংশ, প্রাণের ৩৭.৬৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩২.২৩ শতাংশ, আরএকে সিরামিকের ২৩.৫০ শতাংশ, তিতাস গ্যাসের ২১.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০.৩৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৮.৮১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭.৮৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ১৪.৯৮ শতাংশ বেড়েছে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন