|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইস্টার্ণ হাউজিং

শনিবার, ০১ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৩০২ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইস্টার্ণ হাউজিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৫.২৪ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৮৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৬ কোটি ৭৫ লাখ ২৭ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৫ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা।

বাংলাদশ বিল্ডিং সিস্টেম লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫৪ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, বিডিকম অনলাইন, শাইনপুকুর সিরামিকস, ইয়াকিন পলিমার, কে অ্যান্ড কিউ ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০৩:৪২ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com