Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি ফিন্যান্স

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭২ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি ফিন্যান্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ ফিন্যান্স (বিডি ফিন্যান্স) লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৬৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৪৫ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩৪ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৬ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৪ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৭ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৮ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এবি ব্যাংক, আজিজ পাইপস, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com