|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭৮ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের সাপ্তাহিক গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.২৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৩ কোটি ২৭ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৬ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ২৮ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪৮ কোটি ২৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ২৭ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরশেন সার্ভিসেস নেটওয়ার্ক, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স,হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, ফারইস্ট নিটিং, বিডি ফিন্যান্স ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com