নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতে। এই খাতে ৫.১৬ শতাংশ দর কমেছে। সাধারণ বীমা খাতে ৪.৬৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে – আইটি খাতে ৪.০১ শতাংশ,আর্থিক খাতে ৩.৯১ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৯১ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৭১ শতাংশ, পাট খাতে ৩.২২ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.১৪ শতাংশ, সিমেন্ট খাতে ৩.০২ শতাংশ, কাগজ খাতে ২.৮২ শতাংশ, ট্যানারি খাতে ২.৭৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৭২ শতাংশ, সিরামিক খাতে ২.২৭ শতাংশ, বিবিধ খাতে ২ শতাংশ, খাদ্য –আনুসঙ্গিক খাতে ১.৭৩ শতাংশ, ব্যাংক খাতে ১.৬৬ শতাংশ, ফার্মা খাতে ১.৪৬ শতাংশ, প্রকৌশল খাতে ১.২৬ শতাংশ, টেরিকমিউনিকেশন খাতে ১.১৩ শতাংশ দরপতন হয়েছে।
Posted ০৫:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com