|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.২০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা টেকনোলজির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ইউনিট দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৮.৮০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তুং-হাই নিটিংয়ের ১৪.৫৫ শতাংশ, শমরিতা হসপিটালের ১২.৪২ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১.৬১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১১.২৬ শতাংশ, রিং-শাইনের ১০.৮৭ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ১০.৩৪ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৫:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com