|

Advertisement
×

চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

শনিবার, ২৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩০ বার পঠিত

চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। এছাড়া একটি কোম্পানির একই দিনে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বেঙ্গল বিস্কুটস এবং সানলাইফ ইন্স্যুরেন্স। নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো- ৩০ আগস্ট : এদিন দুপুর ১২টায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩ সেপ্টেম্বর : এদিন সকাল ১০টায় বেঙ্গল বিস্কুটসের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই দিনে কোম্পানিটির সংঘবিধির প্রস্তাবিত কিছু সংশোধনী বিবেচনার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কোম্পানিটি এ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:২২ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com