|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতের

শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৫২ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৭ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশল খাতে। এই খাতে ৫.৯ শতাংশ দর বেড়েছে। এরপরে পাট খাতে ৪.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ৪.৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ১.৮ শতাংশ, ট্যানারি খাতে ১.৫ শতাংশ, ফার্মা খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৯ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৭ শতাংশ, আইটি খাতে দশমিক ৩ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ, আর্থিক, মিউচ্যুয়াল ফান্ড ও সিরামিক খাতে ১ শতাংশ করে দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ৭ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতে। এই খাতে ৪.৭ শতাংশ দর কমেছে। এছাড়া দর কমেছে ব্যাংক টেলিকমিউনিকেশন, ব্যাংক, জীবন বিমা, কাগজ, জ্বালানি-বিদ্যুৎ ও সিমেন্ট খাত।

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com