সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৮ মে ২০২১   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৫ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে। এই খাতে ৯.৪ শতাংশ দর বেড়েছে। এরপরে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেবা-আবাসন খাতে ৬.৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে ৬.৭ শতাংশ, ব্যাংক খাতে ৫.৬ শতাংশ, আর্থিক খাতে ৪.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৪.৪ শতাংশ, ট্যানারি খাতে ২.৩ শতাংশ, আইটি ও বিবিধ খাতে ২.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১ শতাংশ, প্রকৌশল খাতে ১.২ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৬ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৪ শতাংশ, সিরামিক খাতে ৩ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৫ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৭.৮ শতাংশ দর কমেছে। এছাড়া কাগজ খাতে দশমিক ৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৫ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪ শতাংশ ও ফার্মা খাতে দশমিক ১ শতাংশ করে দর কমেছে।

Facebook Comments Box
×

Posted ০৪:২০ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com